ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্বশুরবাড়িতে গৃহবধূর ঝুলন্ত লাশ, হাত-পা বাঁধা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৪, ৩ অক্টোবর ২০২৪
শ্বশুরবাড়িতে গৃহবধূর ঝুলন্ত লাশ, হাত-পা বাঁধা
ছবিতে গৃহবধূ লিজা

চট্টগ্রামের বোয়ালখালীতে শ্বশুরবাড়ি থেকে হাত-পা বাঁধা অবস্থায় লিজা আকতার ঊর্মি নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সকালে উপজেলার শাকপুরা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের তালুকদার পাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়। লিজা ঐ এলাকার প্রবাসী জাবেদ হোসেন মুন্নার স্ত্রী।

জানা গেছে, পারিবারিকভাবে দুই বছর আগে মুন্নার সঙ্গে বিয়ে হয় লিজার। বিয়ের কয়েকমাস পর বিদেশ চলে যান মুন্না।

Advertisement

লিজা আত্মহত্যা করেছেন বলে দাবি মুন্নার পরিবারের। তবে হাত-পা বাঁধা থাকায় বিষয়টি ‘সন্দেহজনক’ বলছে লিজার পরিবার।

লিজার ফুফাতো ভাই মোহাম্মদ মাসুদ আলম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে খবর আসে আমার মামাতো বোন আত্মহত্যা করেছেন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। তার হাত-পা বাঁধা ছিল। আশাকরি পুলিশ তদন্ত করে আসল ঘটনা বের করবে।

বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার বলেন, খবর পেয়ে গৃহবধূর লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে। যাতে লেখা- তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তদন্তের আগে কিছু বলা যাচ্ছে না।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!