সোমবার বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
‘বাংলার জ্যোতি’ জাহাজটি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের একটি তেলবাহী জাহাজ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের মোবিলাইজিং অফিসার কফিল উদ্দিন বলেন, ১১টার দিকে আগুন লাগে। প্রথমে ফায়ার সার্ভিসের দুটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় পরে আরো ছয়টি টিম যুক্ত হয়। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। বিস্তারিত পরে জানা যাবে।
.png)