ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে তেলবাহী জাহাজের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১২, ৩০ সেপ্টেম্বর ২০২৪
চট্টগ্রামে তেলবাহী জাহাজের আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পতেঙ্গায় তেলবাহী জাহাজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে, সকাল ১১টার দিকে কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে ‘বাংলার জ্যোতি’ নামে তেলবাহী জাহাজটিতে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটে। এরপর আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে নৌ, বিমান, সেনাবাহিনী ও কোস্টগার্ডসহ ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো তিনজন। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

Advertisement

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, জাহাজটি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) মালিকানাধীন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের মোবিলাইজিং অফিসার কফিল উদ্দিন বলেন, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। আগুন লাগার কারণ তদন্তসাপেক্ষে জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!