ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বন্যায় বাস্তুচ্যুতদের পুনর্বাসনে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৬, ১ অক্টোবর ২০২৪
বন্যায় বাস্তুচ্যুতদের পুনর্বাসনে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান
বন্যায় বাস্তুচ্যুতদের পুনর্বাসনে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করছে সেনাবাহিনী -ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লায় বন্যায় ঘরবাড়ি হারানো ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান কর‍া হয়েছে।

মঙ্গলবার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুরবুড়িয়া এলাকায় ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বুরবুড়িয়া গ্রামের বন্যাদুর্গত পরিবারগুলোর ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেন। অসহায়দের মাঝে নিজ হাতে নগদ অর্থ ও ঢেউটিন প্রদান করেন। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

সম্প্রতি উজান থেকে নেমে আসা ঢলে গোমতী নদীর বাধ ভেঙে বুরবুড়িয়া গ্রামসহ পুরো বুড়িচং উপজেলা তলিয়ে যায়। প্লাবিত হয় পার্শ্ববর্তী উপজেলা ব্রাহ্মণপাড়া। তবে এ ঢলে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয় বুরবুড়িয়া গ্রামের শত শত পরিবার।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!