তারা হলেন জাহাজটির ডেক ক্যাডেট সৌরভ কুমার সাহা, শ্রমিক মোহাম্মদ হারুন ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ফোরম্যান নুরুল ইসলাম। মরদেহ তিনটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কর্ণফুলী নদীর ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ডলফিন জেটিতে ‘বাংলার জ্যোতি’ নামে তেলবাহী জাহাজটিতে আগুন লাগার ঘটনা ঘটে। এরপর আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বন্দর কর্তৃপক্ষ, নৌবাহিনী, কোস্টগার্ডসহ ফায়ার সার্ভিসের একাধিক টিম। দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
.png)
কেইপিজেড ফায়ার স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। জাহাজে আর কেউ ছিলেন না বলে আমরা জেনেছি।