ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিশ্বনবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫০, ৩০ সেপ্টেম্বর ২০২৪
বিশ্বনবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
বিশ্বনবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে সা'দত কলেজে বিক্ষোভ সমাবেশ। ছবি: ডেইলি বাংলাদেশ

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তির প্রতিবাদে টাঙ্গাইলের সরকারি সা'দত কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ পালন করে। কলেজের শহিদ মিনার থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহিদ মিনারে এসে শেষ হয়। 

এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। 

Advertisement

বক্তারা ভারতের ধর্মগুরুকে তার বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাইতে বলেন। সেইসঙ্গে ভারত সরকারকে এই ঘটনার তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান।

ভারতীয় ধর্মগুরু রামগিরি মহারাজ বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার প্রেক্ষিতে ক্ষোভ সৃষ্টি হওয়ায় এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ পালন করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!