শনিবার সকালে শহরস্থ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচি শেষে একটি মিছিল নিয়ে তারা শহর প্রদক্ষিণ করে।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সংখ্যালঘু অধিকার আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি সত্যন্জিত মুখার্জী, টাঙ্গাইল জেলা হিন্দু মহাজোটের সভাপতি বিপ্লব দত্ত পল্টন, থানাপাড়া সর্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি হরিমোহন সরকার ও সেক্রেটারি কমল দত্ত, টাঙ্গাইল জেলা সংখ্যালঘু অধিকার আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধিরা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।
.png)