বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। শহর প্রদক্ষিণ শেষে নিরালা মোড়স্থ শহিদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় কলেজের শিক্ষার্থী মোহাইমিনুল, আল আমিন, জোবায়ের রহমান, মমিনুল ইসলাম বক্তব্যে রাখেন।
বক্তারা ভারতের ধর্মগুরুকে তার বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাইতে বলেন। সেইসঙ্গে ভারত সরকারকে এই ঘটনার তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান।
.png)
প্রসঙ্গত, ভারতীয় ধর্মগুরু রামগিরি মহারাজ বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার প্রেক্ষিতে ক্ষোভ সৃষ্টি হওয়ায় এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ পালন করা হয়।