বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে হযরত হোসেন মাজী শাহ (রহ.)-এর মাজার, জামে মসজিদ ও ভান্ডারি খানকা শরীফের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এর আগে দেশে এমন জঘন্য অন্যায় সংঘটিত হয়নি। এক শ্রেণির সন্ত্রাসীরা দেশের শান্ত পরিবেশ নষ্ট করার জন্য বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাচ্ছে। এতে বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের এসব অন্যায় কাজের জন্য অপরাধীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা উচিত।
.png)
সমাবেশে হযরত হোসেন মাজী শাহ্ (রহ.)-এর মাজার, জামে মসজিদ ও ভান্ডারি খানকা শরীফের সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মাইজুদ্দিন, সদস্য নবী হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।