শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ সমাবেশ শুরু হয়। যা এখনো চলছে। এতে ৭০০ থেকে ৮০০ জন উপস্থিত রয়েছেন।
জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মাদ তাহের।
.png)
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত রয়েছেন- জামায়েত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি আব্দুল মান্নান, ব্যবসায়ী আইয়ুব আলী ফরাজী, এনায়েত উল্লাহ প্রমুখ।