ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪২, ৩০ সেপ্টেম্বর ২০২৪
আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে যাতায়াতকারী যাত্রীরা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে ১০টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল ও ডিওএইচএস পয়েন্টে সড়ক অবরোধ করেন ডংলিয়ন ও বার্ডস গ্রুপের কয়েক শতাধিক পোশাক শ্রমিক। দুপুর সাড়ে ১২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছেন।

শ্রমিকরা জানান, ২৭ আগস্ট বার্ডস গ্রুপের আর এন আর ফ্যাশন, বার্ডস গার্মেন্টস লিমিটেড, বার্ডস ফেডরেক্স লিমিটেড কর্তৃপক্ষ এক নোটিশের মাধ্যমে কারখানা বন্ধ ঘোষণা করে। এ সময় শ্রমিকদের বেতন সেপ্টেম্বর মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ ও সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণ ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেওয়ার আশ্বাস দেয় কর্তৃপক্ষ। তবে বেতন পরিশোধ করলেও অন্যান্য বেনিফিট ও ক্ষতিপূরণ পরিশোধের দাবিতে তারা আজ সড়ক অবরোধ করেছেন।

Advertisement

অন্যদিকে ডংলিয়ন পোশাক কারখানার শ্রমিকরা বলেন, হঠাৎ কারখানা ১৩ (১) ধারায় বন্ধ রাখছে কর্তৃপক্ষ। এ পর্যন্ত প্রায় তিনবার কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা করেছে। সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখে আজও কারখানা বন্ধের নোটিশ।

আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, শ্রমিকরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে রেখেছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান তিনি।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, কারখানা খুলে দেওয়াসহ কয়েকটি দাবিতে সড়কে অবরোধ করেছেন শ্রমিকরা। এছাড়াও ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য ১১টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। তবে সাতটি পোশাক কারখানায় শ্রমিকরা সকালে কাজে যোগ দিলেও পরে সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। 

বন্ধ ফ্যাক্টরিগুলো হলো-

১) এনভয় গ্রুপ 

২) চায়না ইয়াং সাং লেদার কোম্পানি লি.

৩) আঞ্জুমান গার্মেন্টস লি.

৪) লুসাকা গ্রুপ 

৫) এ এফ ম্যানুফ্যাকচার

৬) ডংলিয়ন ফ্যাশন বিডি লি. (বাইপাইল এলাকাস্থ)

সাধারণ ছুটি ফ্যাক্টরির তালিকা- 

১) জেনারেশন নেক্সট ফ্যাশন লি.

২) সিডকো গ্রুপ

৩) এ আর জিন্স

৪) এফ জিএস গার্মেন্টস 

৫) ক্রস ওয়্যার গার্মেন্টস। 

৬) পাওনিয়ার ক্যাজুয়াল।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!