ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে ট্রেন অবরোধ করে বিক্ষোভ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫১, ২৯ সেপ্টেম্বর ২০২৪
ময়মনসিংহে ট্রেন অবরোধ করে বিক্ষোভ
আউলিয়া নগর রেলওয়ে স্টেশনে ট্রেন স্টপেজের দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ করছেন স্থানীয়রা

ময়মনসিংহের ত্রিশালের আউলিয়া নগর স্টেশনে স্টপেজের দাবিতে রেললাইন অবরোধ করেছেন স্থানীয় সাধারণ যাত্রীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে এক ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন ত্রিশালের বালিপাড়া ইউনিয়নের আউলিয়া নগর স্টেশনে আটকে বিক্ষোভ করেন তারা।

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। দেওয়ানগঞ্জ কমিউটার লোকাল ট্রেন অবরোধ করেছেন স্থানীয় সাধারণ যাত্রীরা। এতে ঢাকা-ময়মনসিংহ ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এক ঘণ্টা বন্ধ থাকার পর বিকল্প ব্যবস্থায় ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনও অবরোধ করে রেখেছেন তারা। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে।

Advertisement

এর আগে, ৫ সেপ্টেম্বর ও ১৫ সেপ্টেম্বর আউলিয়ার নগর স্টেশনে লোকাল দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ করে ছাত্র-জনতা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!