ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে ইসলামী আন্দোলনের গণসমাবেশ মঙ্গলবার, প্রধান অতিথি ফয়জুল করিম

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪০, ২৯ সেপ্টেম্বর ২০২৪
সিলেটে ইসলামী আন্দোলনের গণসমাবেশ মঙ্গলবার, প্রধান অতিথি ফয়জুল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

পাঁচ দফা দাবিতে সিলেটে গণসমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর। আগামী মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর ২টায় সিটি পয়েন্টে অনুষ্ঠিতব্য এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই)।

রোববার (২৯ সেপ্টেম্বর) সিলেট এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিলেট মহানগর সভাপতি মুফতী সাঈদ আহমদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘স্বৈরশাসনের অবসান হয়েছে। এখন সময় দেশ গঠন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারভিত্তিক বাংলাদেশ নির্মাণ। তবে এই যুগ সন্ধিক্ষণে আমাদেরকে দেশের শত্রু এবং জণগণের শত্রুদের চিহ্নিত করে জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করতে হবে। গণদুশমন, গণহত্যাকারী, লুটেরা, দুর্নীতিবাজ আর ভোট চোরেরা যাতে আগামীতে পুনর্বাসিত হতে না পারে তা নিশ্চিত করতে হবে।’ এ লক্ষে পাঁচ দফা দাবি সামনে রেখে আগামী মঙ্গলবার সিলেট সিটি পয়েন্টে দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, সমাবেশ সফল করতে এরইমধ্যে প্রচার-প্রচারণা, জেলা ও মহানগরের প্রতিটি ইউনিটের ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি চলমান রয়েছে। গণসমাবেশে জনদুর্ভোগ কমাতে এবং শৃঙ্খলা রক্ষার জন্য নিজস্ব ব্যবস্থাপনায় শতাধিক স্বেচ্ছাসেবক কাজ করবেন বলেও জানান মহানগর সভাপতি।

Advertisement

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট জেলা সভাপতি নযীর আহমদ, সদস্য ইসহাক আহমদ, জেলা সহসভাপতি ফজলুল হক, মহানগর সহসভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, সিলেট মহানগর প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ সিদ্দিকুর রহমান প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!