ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পাল্টাপাল্টি অভিযোগে স্কুলে অনুপস্থিত শিক্ষার্থীরা

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৪, ২৯ সেপ্টেম্বর ২০২৪
পাল্টাপাল্টি অভিযোগে স্কুলে অনুপস্থিত শিক্ষার্থীরা
ছবি: ডেইলি বাংলাদেশ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার জুগিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পপি আক্তারের বিরুদ্ধে উপজেলা শিক্ষক সমিতি বিভাগীয় ব্যবস্থা নেয়ার অভিযোগ করলে অভিভাবকরা বদলি না করার জন্য জেলা শিক্ষা অফিসারকে পাল্টা স্মারকলিপি দিয়েছেন। 

বিষয়টি সুরহা না আসায় অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠাচ্ছে না। এতে ২৩ সেপ্টেম্বর থেকে গত ২৯ সেপ্টেম্বর পর্যন্ত স্কুলে কোনো ছাত্রছাত্রী উপস্থিত হয়নি। এর ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে বলে দাবি অভিভাবকদের।

জানা যায়, স্কুলের সহকারী শিক্ষক পপি আক্তার ৮-১২ আগস্ট পৃথকভাবে সামাজিক যোগযোগ মাধ্যমে (ফেসবুকে) স্কুলের শিক্ষকদের অনিয়ম নিয়ে পোস্ট করেন। তারা সময়মতো আসেন না, ঠিকমতো ক্লাস নিচ্ছেন না ও বাচ্চা নিয়ে আসেন। এতে সেপ্টেম্বর মাসের মাসিক মিটিংয়ে উপজেলা শিক্ষক সমিতির নেতারা তাকে বিভিন্নভাবে হেনস্থা করেন। পরে ওইদিনেই যাদের নামে ফেসবুকে অনিয়মের কথা লিখা হয়েছিল তারা উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন। আবার শিক্ষক নেতারাও একটি অভিযোগ দায়ের করেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার জন্য।

ছাত্রছাত্রী ও অভিভাবকরা জানান, অন্যান্য শিক্ষকের তুলনায় পপি আক্তার অনেক ভালোভাবে ক্লাস নেন। এছাড়াও তিনি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে অনেক স্বপ্ন দেখেন ভালো কিছু করার। তবে অন্যায় দেখলে তিনি প্রতিবাদ করেন এবং সবাই করবে এটা স্বাভাবিক। মূলত শিক্ষক সমিতির নেতাদের জন্য স্কুলের এ অবস্থা বলেন তারা।

জুগিকাটা স্কুলের সহকারি শিক্ষক পপি আক্তার বলেন, আমার বিরুদ্ধে শিক্ষক সমিতি লেগেছে ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে না, এর আগে স্কুলের প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষককে বদলি করা হয়েছে। তারা বলেছে, আমার কারণে বদলি করা হয়েছে কিন্তু তদন্ত করে দেখেছে আমার কোনো দোষ নেই। তারপরও আমার উপর এ ক্ষোভ।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজা আল মামুন জানান, স্কুলের কিছু বিষয় নিয়ে তিনি ফেসবুকে লিখেছেন। এমনভাবে লিখা হয়েছে যেন গোটা শিক্ষক সমাজই অনিয়মে আছে। এছাড়াও তার দায়িত্ব কিন্তু সেটা না, কে আসল, ক্লাস করল কিনা। সেটা দেখার দায়িত্বে উপজেলা-জেলা শিক্ষা অফিসার আছেন। পুরো শিক্ষক সমাজকে নিয়ে লেখার কারণে সবাই মিলে গণঅভিযোগ করেছি। যেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়।

আটোয়ারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ হাসান জানান, বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: পঞ্চগড়
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!