ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৭, ২৯ সেপ্টেম্বর ২০২৪
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ -ছবি: সংগৃহীত

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ছাত্র সমাজ।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে চুয়াডাঙ্গা ছাত্র সমাজের নেতারা বলেন, ভারতে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিকারীর ফাঁসি চাই। আমাদের নবীর অপমান মেনে নেব না। অতিদ্রুত কটূক্তিকারীকে গ্রেফতার করতে হবে। আজ আমরা প্রতিবাদ করছি, কাল দেশের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান কটূক্তির প্রতিবাদ করবে।

Advertisement

সরকারের কাছে দাবি জানিয়ে তারা বলেন, আপনারা ক্ষমতায় আছেন। এখনো রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রকাশ করেননি। ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে। আমরা ছাড় দেব না। বিগত ১৭ বছর বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর ষড়যন্ত্র করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক বাবু খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সাফফাতুল ইসলামসহ বিভিন্ন স্কুল-কলেজ এবং মাদরাসার শিক্ষার্থীরা।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!