শনিবার সকালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলাধীন নবাবগঞ্জ পুরাতন কোর্ট ভবন হতে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার পর্যন্ত নবাবগঞ্জের সর্বস্তরের তাওহীদি জনতার উদ্যোগে প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা আলেম উলামা পরিষদের সভাপতি ও সোনা হাজরা কওমি মাদরাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান কাশেমি, নবাবগঞ্জ উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা মুফতি শাহাবুদ্দিন আব্বাসি, মাওলানা ফরিদ উদ্দিন, যন্ত্রাইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান ইলাহিসহ নবাবগঞ্জের সর্বসাধারণের আপামর জনসাধারণ।
.png)