ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মহানবী (সা.) কে কটূক্তির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৮, ২৯ সেপ্টেম্বর ২০২৪
মহানবী (সা.) কে কটূক্তির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

ভারতের হিন্দু পণ্ডিত ও বিজেপি নেতা কর্তৃক মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় আঞ্জুমানে ছালেকিন বাংলাদেশ সিরাজনগর দরবার শরীফের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শ্রীমঙ্গল চৌমুহনী পয়েন্টে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩০০-৩৫০ মানুষ অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন, আল্লামা আব্দুল করিম (সিরাজ নগরী দরবার শরীফ) ও (মাওলানা শিব্বির আহমেদ প্রিন্সিপাল সিরাজনগর ফাজিল মাদরাসা) এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।

Advertisement

এ সময় বক্তারা বলেন, বিশ্ব মানবতার দিশারী ও চারিত্রিক রোল মডেল মহানবী (সা.)। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না এবং ভারতের মাইনরিটি মহিলাদের ধর্মীয় স্বাধীনতা দিতে হবে। এ ছাড়া ভারতের হিন্দু পরোহিত কর্তৃক কটুক্তি অবমাননার বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশে ভারতের হাই কমিশনকে তলব করে এর তীব্র প্রতিবাদ করার জন্য আমন্ত্রণ জানান বক্তারা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!