ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খালে ভাসছিল বস্তাবন্দি লাশ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫১, ২৮ সেপ্টেম্বর ২০২৪
খালে ভাসছিল বস্তাবন্দি লাশ
ছবি: প্রতীকি

চট্টগ্রামের পটিয়ায় খাল থেকে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চাঁনখালী খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জোয়ারের পানির স্রোতে উত্তর দিক থেকে এসে দক্ষিণ দিকে ভেসে যাচ্ছিল লাশটি। এ সময় ইন্দ্রপুল ব্রিজের নিচে রশি দিয়ে আটকে রেখে থানায় খবর দেওয়া হয়। তাৎক্ষণিক পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পটিয়া থানায় নিয়ে যায়। মুখসহ শরীরের কিছু অংশ বস্তার বাইরে ছিল। পরনে ছিল জিন্সপ্যান্ট, গায়ে হাফহাতা গেঞ্জি।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন, চাঁনখালী খালে বস্তাবন্দি লাশ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। এরপর সেখানে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশের পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। পরিচয় শনাক্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!