ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাঁথিয়ায় পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৪
সাঁথিয়ায় পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু
ভাইবোনের মরদেহ দেখতে স্থানীয়দের ভিড় -ছবি: সংগৃহীত

পাবনার সাঁথিয়ায় পানিতে ডুবে আয়শা খাতুন (৪) ও ইনামুল হক (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আয়শা খাতুন পুন্ডুরিয়া গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে ও ইনামুল হক আটিয়াপাড়া গ্রামের আজাদুলের ছেলে। দুই শিশু সম্পর্কে মামাতো ফুপাত ভাইবোন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) শিশু ইনামুল হকের নানি মারা যান। ঐদিন সে তার মা-বাবার সঙ্গে নানা মোশারফ হোসেনের বাড়ি এসে থেকে যায়। শনিবার (২৮ সেপ্টেম্বর) মোশারফ হোসেনের স্ত্রীর কুলখানির আয়োজন চলছিল। এতে পরিবারের লোকজন ব্যস্ত ছিলেন।

Advertisement

এদিকে হাফিজুলের মেয়ে আয়শা ও আজাদুলের ছেলে ইনামুল বাড়ির পাশে ফুটবল খেলছিল। একপর্যায়ে বলটি বাড়ির পাশের কাগেশ্বরী নদীতে পড়ে যায়। তারা বল তুলতে গিয়ে দুজনই ডুবে যায়। দুপুর ১টার দিকে পরিবারের লোকজন নদীতে পানি আনতে গেলে তাদের দুজনকে বলসহ ভাসতে দেখেন। তাদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান স্বজনরা। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতেমা-তুজ-জান্নাত বলেন, তাদের মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

করমজার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগচি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুন্ডুরিয়ায় দুটি শিশু পানিতে ডুবে মারা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!