ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নেপালে টানা বৃষ্টিতে বন্যা, ভূমিধসে ১০ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:১৫, ২৮ সেপ্টেম্বর ২০২৪
নেপালে টানা বৃষ্টিতে বন্যা, ভূমিধসে ১০ মৃত্যু
ছবি: সংগৃহীত

নেপালে টানা বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো ৭ জন। স্থানীয় সময় শনিবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এসব দুর্যোগের কারণে যান চলাচলেও বিঘ্নতা সৃষ্টি হয়েছে। 

দেশটির পুলিশের মুখপাত্র ডন বহাদুর কাকরি বলেন, পুলিশ সদস্যরা ধ্বংসস্তূপ সরিয়ে রাস্তায় পুরনায় যান চলাচলের জন্য কাজ করে যাচ্ছে। ভূমিধসের কারণে মহাসড়কের ২৮ স্থানে যান চলাচল করতে পারছে না। 

আবহাওয়াবিদ বেনু মহারাজ বলেন, রোববারের মধ্যে বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। এ অবস্থার জন্য তিনি ভারতের অংশে সৃষ্ট একটি নিম্নচাপকে দায়ী করেছেন। কোথাও কোথাও বৃষ্টিপাত ৫০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। রোববারের পর পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে। 

Advertisement

কাঠমুন্ডু বিমানবন্দরের মুখপাত্র বলেন, পরিস্থিতি এমন অবস্থায় দাঁড়িয়ে যে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা গেলেও অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনায় বেগ পেতে হচ্ছে

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!