নিহত মমিন মিয়া নয়ন সুখ গ্রামের আলম উদ্দিন প্রধানের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত মমিন মিয়ার সঙ্গে তার সৎ ভাই আমিরুল এবং আনারুলের দীর্ঘদিন থেকে ৬ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। এর আগে ওই জমি নিয়ে একাধিকবার সালিশ অনুষ্ঠিত হলেও এর সুরাহা হয়নি। গতকাল বিকেলে জমির বিষয় নিয়ে মমিন মিয়ার সঙ্গে তার সৎ ভাই আমিরুল ও আনারুলের বাগ্-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাগান্বিত হয়ে আমিরুল এবং আনারুল মমিন মিয়াকে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
.png)
এ ঘটনায় মমিন মিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার এসআই মিজান জানান, এ ঘটনায় নিহতের ছেলে গাইবান্ধা সদর থানায় একটি মামলার আবেদন করেছেন। অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।