ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শেরপুরে দেড় টন সরকারি চাল উদ্ধার

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪০, ২৮ সেপ্টেম্বর ২০২৪
শেরপুরে দেড় টন সরকারি চাল উদ্ধার
শেরপুরে দেড় টন সরকারি চাল উদ্ধার। ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরে ৩১টি বস্তায় প্রায় দেড় টন সরকারি চালসহ কামাল হোসেন নামে এক ব্যাটারিচালিত ইজিবাইকচালককে আটক করেছে পুলিশ। 

শনিবার বিকেলে সদর উপজেলার ধলা ইউনিয়নের চান্দেরনগর পাঞ্জরভাঙ্গা থেকে সরকারি চালের বস্তাসহ তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, শনিবার বিকেলে সদর উপজেলার গাজীরখামার থেকে ১৬ বস্তা সরকারি চাল ব্যাটারিচালিত ইজিবাইকে বোঝাই করে চালক কামাল হোসেন চান্দেরনগর গারোভিটা এলাকায় নিয়ে যায়। সেখান থেকে আরো কয়েক বস্তা চাল ডিলারের নির্দেশে বাকেরকান্দা নিয়ে যাওয়ার পথে পাঞ্জরভাঙ্গা এলাকায় স্থানীয় লোকজন তাকে আটক করে।

Advertisement

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩১টি বস্তায় প্রায় দেড় টন চালসহ অটোরিকশা চালককে আটক করে থানায় নিয়ে যায়।

সদর থানার ওসি জুবায়দুল আলম বলেন, ৩১ বস্তা সরকারি চালসহ একজনকে আটক করা হয়েছে। ওই ঘটনায় আর কারা জড়িত সে বিষয়ে তদন্ত চলছে। সেই সঙ্গে সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!