ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শেরপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০

শেরপুর প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:১৬, ২৫ সেপ্টেম্বর ২০২৪
শেরপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০
দুর্ঘটনা কবলিত বাস- ছবি: সংগৃহীত

শেরপুরের শ্রীবরদীতে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার পৌরসভার সীমান্ত সংলগ্ন শেখদি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- শাহাদত (৪০), বাবু (২৪), তারিকুজ্জামান তারা (৩৫), শফিকুল (৫০), বিউটি (২৪), মনির (৩০), ইমরান হোসেন (৫০), আবুল কালাম আজাদ (২৬), হোসেন (২৪), হুসনে আরা (৪৮), জামাল বাদশা (৬০), সুবর্ণা (২৩), রায়হান (২২), শহিদুর (২৫), রুবেল (৩০), রফিকুল (৪৫), শিবু (২২) ও সাহাবাজ (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ঢাকা থেকে ছেড়ে আসা বকশীগঞ্জ-সানন্দবাড়ীগামী মেঘলা পরিবহন ও কুড়িগ্রামের রৌমারি উপজেলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সিয়াম পরিবহনের যাত্রীবাহী বাস দুটি শ্রীবরদী উপজেলার শেখদি মোড়ে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অন্তত ৩০ জন আহত হয়।

Advertisement

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় মনিরকে শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার করা হয়। এছাড়া শফিকুল ইসলাম শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অমিয় জ্যোতি সাইফুল্লাহ বলেন, দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদ বলেন, বাস দুর্ঘটনায় আহতদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!