নিহত ব্যক্তির নাম মো. হরমুজ গাজী (৬৫)। তার বাড়ি পার্শ্ববর্তী শরণখোলা উপজেলার পূর্ব খোন্তাকাটা গ্রামে। আহত অপর দুইজন হলেন- মাসুম গাজী ও চালক আনোয়ার হোসেন।
জানা যায়, ঘটনার সময় ভাড়ায় চালিত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পথচারী এক নারীকে ধাক্কা দেয়। পরে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই হরমুজ গাজী নিহত হন।
.png)
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কেউ অভিযোগ করেনি।