ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে ৬০ কেজি গাঁজাসহ দুই নারী আটক

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩০, ২৮ সেপ্টেম্বর ২০২৪
হবিগঞ্জে ৬০ কেজি গাঁজাসহ দুই নারী আটক
আটককৃত সারা বানু ও হেলেনা আক্তার -ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মনতলা-মাধবপুর রোডে চেকপোস্ট বসায়।এ সময় তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার স্ত্রী সারা বানু (৪০) ও বিষ্ণুপুর ইউনিয়নের ছত্তরপুর গ্রামের জুহুর আলীর স্ত্রী হেলেনা আক্তার (৪০)। এ সময় মাদক পরিবহনের
কাজে ব্যাবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!