শনিবার দুপুরে র্যাব-১২ এর সদর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার বিএন এম. আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- লালমনিরহাট জেলার দক্ষিণ বারইপাড়া গ্রামের মৃত কালু শেখের ছেলে আতিকুর ইসলাম (৪২), একই জেলার কেতকিবাড়ী গ্রামের মায়ানুর রহমানের ছেলে লিটন মিয়া (২০) ও ইসমাইল হোসেনের ছেলে জামিল ইসলাম (১৯)।
.png)
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা শাখার নজরদারিতে শুক্রবার বিকেলে জেলার সলঙ্গা থানার বোয়ালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় গাঁজা বহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি ট্রাক, ২টি মোবাইল ও নগদ ২৭ হাজার টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইলে যোগাযোগের মাধ্যমে ট্রাকযোগে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।