ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে বিদেশি অস্ত্রসহ যুবক আটক 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৯, ২৮ সেপ্টেম্বর ২০২৪
টেকনাফে বিদেশি অস্ত্রসহ যুবক আটক 
টেকনাফে বিদেশি অস্ত্রসহ যুবক আটক। ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে এক বসত বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ ও ম্যাগজিনসহ মো. শহিদ (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আটক শহিদ সাবরাং ইউপির মুন্ডার ডেইল এলাকার সৈয়দ আহমদের ছেলে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক। 

Advertisement

তিনি বলেন, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং এলাকার বাসিন্দা মো. শহিদ দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র পাচার করে টেকনাফের কুখ্যাত ডাকাত দলকে সরবরাহ করে আসছিলো। এমন তথ্যে বিসিজি স্টেশন টেকনাফ ঐ এলাকায় মো. শহিদের বাড়িতে অবৈধ অস্ত্র উদ্ধারের একটি বিশেষ অভিযান চালায়। অভিযানে মো. শহিদের বাড়ি তল্লাশি চালিয়ে সাদা রঙের বস্তায় মোড়ানো অবস্থায় একটি জি-থ্রি রাইফেল, ৮ রাউন্ড তাজা গুলি ও একটি দেশীয় চাপাতিসহ মো. শহিদকে আটক করা হয়।

তিনি আরো বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!