ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৎস্য অবতরণ কেন্দ্রে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৬

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৮, ২৭ সেপ্টেম্বর ২০২৪
মৎস্য অবতরণ কেন্দ্রে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৬
ফাইল ছবি

পটুয়াখালীর মহিপুরের আশাখালি মৎস্য অবতরণ কেন্দ্রে ট্রলারে বরফ তোলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১২ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মহিপুর থানার ওসি আনোয়ার তালুকদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আশাখালী মৎস্য অবতরণ কেন্দ্র সংলগ্ন মাটির পরশ আইস পাম্প নামের একটি বরফ মিল থেকে সিরিয়াল অনুযায়ী বরফ তুলছিল জেলেরা। এ সময় সিরিয়াল অনুযায়ী মিনারুল বিশ্বাস নামের মৎস্য ব্যবয়াসীর ট্রলারে আগে বরফ তোলার কথা ছিল। তবে সিরিয়াল বাদ দিয়ে ফারুক ভূঁইয়া নামের এক মৎস্য ব্যবসায়ীর ট্রলারে বরফ তোলার চেষ্টা করেন জেলেরা। এ ঘটনা নিয়ে উভয় পক্ষ তর্কবিতর্কের একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ব্যবসায়ী মিনারুল বিশ্বাসের ট্রলারের ১৬ জেলে আহত হন।

Advertisement

ওসি আনোয়ার তালুকদার বলেন, দুই গ্রুপের সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!