ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে বাস-থ্রি-হুইলারের সংঘর্ষ, প্রাণ গেল চালকের

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৫, ২৬ সেপ্টেম্বর ২০২৪
পঞ্চগড়ে বাস-থ্রি-হুইলারের সংঘর্ষ, প্রাণ গেল চালকের
ছবিতে আতিকুল্লাহ বাবু

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলারের সংঘর্ষে আতিকুল্লাহ বাবু (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ামারী এলাকায় তেঁতুলিয়া-পঞ্চগড় সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত আতিকুল্লাহ বাবু জেলার বোদা পৌরসভার সর্দারপাড়া  এলাকার মসলিম উদ্দিনের ছেলে। তিনি থ্রি-হুইলারের চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আতিকুল্লাহ একটি থ্রি-হুইলার (পাগলু) চালিয়ে বেকারির মালামাল ডেলিভারি দেওয়ার উদ্দেশে তেঁতুলিয়ায় যাচ্ছিলেন। তেঁতুলিয়ার বোয়ালমারী এলাকায় পৌঁছালে একটি ট্রাক্টরকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে এবং গুরুতর আহত হন আতিক। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

Advertisement

এদিকে তেঁতুলিয়া হাইওয়ে থানার এসআই শামসুল হক থ্রি হুইলারের চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!