ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে প্রাণ গেল পথচারীর

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৮, ২৬ সেপ্টেম্বর ২০২৪
ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে প্রাণ গেল পথচারীর
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে বেলায়েত হোসেন (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকার খান সিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেলায়েত হোসেন ফেনী সদর উপজেলার দক্ষিণ মাইজবাড়ি গ্রামের হাফেজ আহম্মদের ছেলে। তিনি বারইয়ারহাট এলাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

Advertisement

আহতরা হলেন- ট্রাকচালক সাগর, চালকের সহকারী মোহাম্মফ ইব্রাহিম। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জয়নাল অবেদীন বলেন, বারইয়ারহাট বাজার এলাকায় কাভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে এক পথচারী নিহত হন। আহত হন আরো পাঁচজন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই বোরহান উদ্দিন বলেন, পরিবারের অনুরোধে নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!