ফাতেমা খানম ওই গ্রামের মোফজলু রহমানের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে শিশু ফাতেমা বাড়ির উঠানে খেলা করছিল। খেলতে খেলতে শিশু ফাতিমা সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে শিশু ফাতিমাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে দুপুরের দিকে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসতে দেখে স্বজনরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
.png)
লোহাগড়া থানার ওসি (অপারেশন) মো. মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃত শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।