ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জীবননগরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সমাবেশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৩, ২৪ সেপ্টেম্বর ২০২৪
জীবননগরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সমাবেশ
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ওই ফেডারেশনের সভাপতি মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও চুয়াডাঙ্গা জেলা জামাতের আমির অ্যাডভোকেট রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মাওলানা মো. ইসরাইল হোসেন, সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান, জীবননগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও উপজেলা জামাতের আমির মাওলানা মো. সাজেদুর রহমান, উপজেলা জামাতের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেনসহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সদস্যরা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!