সোমবার বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা এলাকা থেকে একটি পিকআপভ্যানসহ এই মাছ জব্দ করা হয়। এ সময় পাচারে অভিযুক্ত সারোয়ার আলম (২৭) নামে একজনকে আটক করে সেনাবাহিনী। আটককৃত সারোয়ার আলম উপজেলার আদ্রা গ্রামের শহিদ ভূঁইয়ার ছেলে।
জানা যায়, সোমবার বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা নামক গ্রামের ভেতর দিয়ে একটি পিকআপভ্যানে করে ইলিশ ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় সেনাবাহিনীর একটি টহল দল। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনী ১২ বীর’র ক্যাপ্টেন সানিউল আলম।
.png)
এ ব্যাপারে ক্যাপ্টেন সানিউল আলম জানান, পাচারের উদ্দেশ্যে পিকআপে করে ইলিশ নিয়ে যাচ্ছে একটি চোরাই চক্র।এমন সংবাদ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পিকআপ ভর্তি ইলিশ জব্দ করা হয়। পরে পাচারকারীকে খুঁজে বের করে আটক করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে কসবার ইউএনও মুহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, সেনাবাহিনী অভিযান পরিচালনা করে এক হাজার ৫০ কেজি ইলিশ, একটি পিকআপভ্যান জব্দ ও একজনকে আটক করেছে। এ বিষয়ে কসবা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।