ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীমান্তে অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ 

কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ১৬:২২, ১১ সেপ্টেম্বর ২০২৪
সীমান্তে অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ 
জব্দকৃত ২ লাখ ১০ হাজার ইয়াবা -ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। বুধবার সকালে ও মঙ্গলবার রাতে পৃথক এ অভিযান পরিচালনা করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

বিজিবি জানায়, হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ ফুলের ডেইল এলাকায় বুধবার সকাল ৮টায় বিজিবি টহলদল দুইজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে হ্নীলা পুরান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাঁশঝাড়ের দিকে যেতে দেখে। এ সময় তাদেরকে চ্যালেঞ্জ করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা দুটি প্লাস্টিকের ব্যাগ পার্শ্ববর্তী ডোবায় ফেলে দিয়ে গ্রামের ভেতরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া ব্যাগের ভেতর থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করে।

Advertisement

অন্যদিকে, ১০ সেপ্টেম্বর রাতে টেকনাফ ২ বিজিবি’র অধীনস্থ লেদা বিওপি’র একটি টহলদল টেকনাফ-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও নামক স্থানে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচে লুকায়িত একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ৫০ হাজার ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।

 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!