ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভারতে পাচারের সময় ২২ লাখ টাকার ইলিশ জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৫, ২১ সেপ্টেম্বর ২০২৪
ভারতে পাচারের সময় ২২ লাখ টাকার ইলিশ জব্দ
ভারতে পাচারের সময় জব্দকৃত ইলিশ -ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির টহলদল ৮৮৫ কেজি ইলিশ জব্দ করেছে। যেগুলোর আনুমানিক বাজার মূল্য ২২ লাখ ১২ হাজার ৫০০ টাকা।

শনিবার (২১ সেপ্টেম্বর) ভোরে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন বাংলাবাজারের সীমান্ত এলাকার বাঁশতলা থেকে এসব ইলিশ জব্দ করা হয়।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ইলিশের এই চালান জব্দ করা হয়। আটককৃত ইলিশ স্থানীয় কাস্টমসে জমা করে কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!