ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ 

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩১, ২২ সেপ্টেম্বর ২০২৪
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ 
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার কাহালুর মুরইল মৌজায় ধানী জমিতে আদালতের নির্দেশ অমান্য করে প্রতিপক্ষের লোকজন মাটি ভরাটের কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। 

পৈত্রিক সম্পত্তিতে প্রাপ্ত ঐ জমির মালিক বগুড়া শহরের কানুছগাড়ী এলাকার নাহিদ চৌধুরী। কিন্তু ঐ জমিতে গত সপ্তাহে নাহিদ চৌধুরীর চাচাত ভাইয়েরা বেডা নামের একটি প্রতিষ্ঠানকে দখলে দেওয়ার জন্য মাটি ভরাটের কাজ শুরু করে। এরপর নাহিদ চৌধুরী ১২ সেপ্টেম্বর বগুড়া আদালতে মামলা দায়ের করলে বিচারক ১৪৪ ধারা জারি করেন।

বগুড়া-নওগাঁ সড়কের পাশে কাহালু উপজেলার মুরইল মৌজার সাড়ে ৭৫ শতাংশ জমিতে ধান লাগানো ছিল। সেই জমিতে গত সপ্তাহে নাহিদ চৌধুরীর বাবার শরিক বগুড়ার লতিফপুর কলোনির খয়বর আলী চৌধুরীর ছেলে সৈয়দ মো. আতোয়ার হোসেন চৌধুরী (৬৫) ও কাটনার পাড়ার সৈয়দ আহমেদ আলীর ছেলে সৈয়দ ফারুক আহমেদ গংরা মাটি ভরাটের কাজ করে দখলে নিয়ে বিক্রির চেষ্টা করে আসছেন। এ অবস্থায় জমির মালিক মোছা. নাহিদ চৌধুরী গত ১২ সেপ্টেম্বর বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে সৈয়দ আতোয়ার হোসেনকে প্রধান করে ৯ জনের নামে মামলা দায়ের করেন। আদালতের  আদেশক্রমে  ঐ সম্পত্তিতে আইন শৃঙ্খলার অবনতি না ঘটাতে উভয় পক্ষকে নিষেধাজ্ঞা প্রদান করে কাহালু থানার এএসআই মো. জালাল উদ্দীন গত ১৭ নভেম্বর একটি নোটিশ জারি করেন। এর  পরেও প্রতিপক্ষ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঐ সম্পত্তিতে মাটি ভরাটের কাজ ও সীমানা প্রাচীর নির্মাণ করছেন।

Advertisement

কাহালু উপজেলা সহকারী কমিশনার ভূমি রেবেকা সুলতানা ডলি জানান, ঐ জমিতে আদালতের ১৪৪ ধারা বলবত রয়েছে। ১৪৪ ধারা থাকা পর্যন্ত ঐ সম্পত্তিতে যে কোনো প্রকারের শান্তি শৃংখলা অবনতি না ঘটাতে উভয় পক্ষকে নির্দেশ প্রদান করা হয়েছে। 

কাহালু থানার ওসি মো. শাহীনুজ্জামান জানান, বিষয়টি যেহেতু জমি জমা সংক্রান্ত উপজেলা ভূমি অফিস তদন্ত করে ব্যবস্থা নেবেন।

নাহিদ চৌধুরীর চাচাত ভাইয়েরা ঐ জমি বেডা নামের একটি ওষুধ কোম্পানির কাছে বিক্রির পায়তাঁরা করার লক্ষ্যে তাদের সহযোগীতায় মাটি ভরাটের কাজ করছে বলে জানা গেছে।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!