ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:০২, ২১ সেপ্টেম্বর ২০২৪
বগুড়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম
আহত মেহেদী হাসান বাপ্পী

বগুড়ায় অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে মেহেদী হাসান বাপ্পী নামে সাবেক যুবদলের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন যুবদলের আরো দুই কর্মী।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় শহরের ঠনঠনিয়া হাড়িপাড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত বাপ্পী বগুড়া শহর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম এলাকার বুলু মিয়ার ছেলে। 

জানা গেছে, কয়েকজন সহকর্মীকে নিয়ে মোটরসাইকেলে শহরে দলীয় কার্যালয়ে যাচ্ছিলেন বাপ্পী। এ সময় ঠনঠনিয়া বটতলা এলাকায় পিছন থেকে কয়েকটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা বাপ্পীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে বাপ্পী ও যুবদল কর্মী মিঠু এবং মোমিন আহত হন।

Advertisement

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহীম জানান, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে এ হামলার ঘটনা। বিষয়টি নিয়ে আরো তদন্ত করা হচ্ছে। যুবদল নেতা বাপ্পীসহ আহত বাকি দুইজন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!