ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল ফাহিমের

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩০, ২১ সেপ্টেম্বর ২০২৪
পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল ফাহিমের
পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল ফাহিমের। ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে ফাহিম মিয়া (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দির যোগীরছিট কালা মিয়ার পুকুরে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার এসআই সুজন কুমার পন্ডিত বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ফাহিম মিয়া উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরছিট গ্রামের ইয়াসিন মিয়ার ছেলে। 

নিহত ফাহিমের বাবা ইয়াসিন মিয়া জানান, ফাহিম সকালে বাড়ি থেকে বের হয়। পরে সহপাঠীদের নিয়ে পাশের কালা মিয়ার পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে তলিয়ে গেলে খবর পেয়ে তার স্বজনেরা পুকুর থেকে ফাহিমের লাশ উদ্ধার করে। সে যোগীরছিট  উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলো ।

Advertisement

শ্রীপুর থানার এসআই সুজন কুমার পন্ডিত বলেন, আমরা যাওয়ার আগেই স্থানীয়দের সহায়তায় শিশুর স্বজনেরা লাশ উদ্ধার করেছে। কোনো অভিযোগ না থাকায় সুরতহাল করার পর স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!