ভুমিকা রানী পিএস উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ছিল।
দৌলতপুরের ইউপি চেয়ারম্যান সনাতন চন্দ্র রায় জানান, কেউটগাঁও গ্রামের জগদীস চন্দ্র রায়ের মেয়ে ভুমিকা রানী বাটন মোবাইল ব্যবহার করত। কয়েক দিন ধরে তার পিতা-মাতার কাছে একটি অ্যান্ড্রয়েড মোবাইল আবদার করে। তার পিতা-মাতা কিছুদিন পর মোবাইল কিনে দিতে চায়। এতে অভিমান করে শুক্রবার বিকেলে নিজ শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। সন্ধায় থানা পুলিশ ঐ শিক্ষার্থীর মরদের উদ্ধার করে।
.png)
পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলা করা হয়েছে।