গ্রেফতারকৃত সঞ্জিত বিশ্বাস গোপালগঞ্জের কাশিয়ানীর ৬ নম্বর ওয়ার্ডের নিজাম কান্দি এলাকার নিশিকান্ত বিশ্বাস ও ঝর্না বিশ্বাস দম্পতির ছেলে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) ফরিদপুর জেলার পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দফতর।
.png)
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে ফরিদপুরের ভাঙ্গা বাজারস্থ হরি মন্দির ও কালী মন্দিরে নির্মিতব্য প্রতিমা কে বা কারা ভাঙচুর করেছে এমন খবরে রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ফরিদপুর জেলার পুলিশ সুপার। পরিদর্শনকালে তিনি হরি মন্দিরের কয়েকটি প্রতিমার বিভিন্ন অংশ ভাঙার চিত্র দেখতে পান। এ সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীর নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
ঘটনার বিষয়ে তদন্তকালে কালী মন্দিরের সামনে পরিত্যক্ত খাটের ওপর শয়নরত অবস্থায় একজন ও খাটের পাশে মাটিতে আরেকজন ব্যক্তিকে দেখতে পান। জিজ্ঞাসাবাদে একজনকে স্থানীয়রা পরিচিত বলে শনাক্ত করেন। অপর ব্যক্তিকে সন্দেহ হওয়ায় তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি একবার বাংলা এবং একবার হিন্দি ভাষায় কথা বলতে থাকেন। একপর্যায়ে তিনি ভারতীয় নাগরিক পরিচয় দেন। তবে অধিকতর জিজ্ঞাসাবাদ এবং ফরেন্সিক রিপোর্টে জানা যায় তার বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীতে।
ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. আব্দুল জলিল বলেন, ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছি। সঞ্জিত বিশ্বাস নামে একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত চলমান রয়েছে।