জানা গেছে, ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পৌঁছায় উদ্ধারকারী দলের সদস্যরাও। গভীর রাত পর্যন্ত চলে উদ্ধারকাজ।
সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের তথ্যানুযায়ী, শ্রাবণ মাসের শেষ সোমবার বলে অনেকেই শিবের মাথায় জল ঢালতে রোববার রাতে বিহারের জেহানাবাদ জেলার সিদ্ধেশ্বর নাথ মন্দিরে আসেন। বিহারসহ বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন এই মন্দিরে। সেখানে হুড়োহুড়িতে এই প্রাণহানির ঘটনা ঘটে।
.png)
জানা গেছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
ঘটনার খবর পেয়ে বিহার পুলিশ-প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও পৌঁছান। কীভাবে এ ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর সিদ্ধেশ্বর মন্দিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুরো এলাকা ঘিরে দেওয়া হয়েছে। ভক্তদের ভিড় সামলাত বিপুল মাত্রায় পুলিশ ও অন্যান্যদের মোতায়েন করা হয়েছে।