ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অবৈধভাবে ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা আটক

কুমিল্লা প্রতিনিধি 
প্রকাশিত: ১৬:০৪, ১৬ সেপ্টেম্বর ২০২৪
অবৈধভাবে ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা আটক
আটককৃত শাহাবুদ্দিন আহমেদ -ছবি: ডেইলি বাংলাদেশ

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় কুমিল্লা সীমান্ত এলাকা থেকে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সোমবার দুপুর ১২টায় বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর আওতাধীন বিবির বাজার আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় থেকে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টায় বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর আওতাধীন বিবিরবাজার আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় এম এম শাহাবুদ্দিন মোল্লা সন্দেহজনকভাবে চলাফেরা করায় বিজিবি তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। অবৈধভাবে ভারতে গমনের উদ্দেশে তিনি ওই এলাকায় ঘোরাফেরা করেছিলেন।

Advertisement

জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, ভারতে যাওয়ার সময় কুমিল্লার বিবির বাজার সীমান্তে বিজিবির হাতে আটক হয়েছেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ। আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!