ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় সড়কে ২ মোটরসাইকেল আরোহী নিহত

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩১, ৮ সেপ্টেম্বর ২০২৪
কুমিল্লায় সড়কে ২ মোটরসাইকেল আরোহী নিহত
ফাইল ফটো

কুমিল্লায় কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে কুমিল্লা নগরীর আশ্রাফপুর ইয়াছিন মার্কেট এলাকার ফায়ার সার্ভিস অফিস এলাকায় দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) কবির আহমেদ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ইয়াছিন মার্কেট এলাকায় রাস্তা দিয়ে যাচ্ছিলেন দুই মোটরসাইকেল আরোহী। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান ওই মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই এক আরোহীর মৃত্যু হয়। অপরজনকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!