ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল জারিফের

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৪, ৮ সেপ্টেম্বর ২০২৪
পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল জারিফের
ছবি: প্রতীকি

সুনামগঞ্জে পুকুরের পানিতে ডুবে মো. জারিফ নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরের দিকে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঝুমগাও ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু মো. জারিফ ওই গ্রামের সৌদি আরব প্রবাসী মো. মোবারক আলীর ছেলে।

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে জারিফকে ভাসতে দেখেন তিনি। পরে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!