রোববার দুপুরে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থীরা রুটিন অনুযায়ী ক্লাস কার্যক্রম পরিচালনা, অবিলম্বে কম্পিউটার ল্যাব চালুসহ ২৫ দফা দাবি পূরণের নিমিত্তে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ড. আশরাফুল হককে অবরুদ্ধ করে রাখেন।
পরে হেলথ টেকনোলজি কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সব দাবিসমূহ মেনে নেয়ার আশ্বাস দিলে তা মেনে নিয়ে শিক্ষার্থীরা প্রিন্সিপালের পদত্যাগ দাবি করেন। উক্ত দাবিতে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিলে প্রিন্সিপাল আগামী ৭ দিনের মধ্যে বদলি হয়ে অন্যত্র চলে যাবেন বলে প্রতিশ্রুতি দেন। প্রিন্সিপালের প্রদত্ত প্রতিশ্রুতিতে শিক্ষার্থীরা প্রিন্সিপালকে অবমুক্ত করে নিজ নিজ গন্তব্যে চলে যান। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
.png)