শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে আটক করার পর মামলা হলে তাদের গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারকৃত তিনজন হলেন- লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামের মৃত আলিম শেখের ছেলে মিন্টু শেখ (৫০), পিন্টু শেখ (৪০) ও শরিফুল শেখ (৩৫)।
রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন লোহাগড়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নিহতদের ভাই মুরাদ শেখ (৫২) বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেন। এতে ৩৫ জনের নামোল্লেখ করে আসামি করা হয়।
.png)
এর আগে বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চরমল্লিকপুর গ্রামের মিরান শেখ ও জিয়ারুল শেখ নামে আপন দুই ভাইকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহতরা ওই গ্রামের মৃত সামাদ শেখের ছেলে।
নিহতদের ভাই মুরাদ শেখ বলেন, আমার দুই ভাইকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে আসামিরা। আমার দুই ভাইয়ের হত্যার বিচার চাই।
লোহাগড়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মিরান শেখ ও জিয়ারুল শেখকে কুপিয়ে হত্যার ঘটনায় তাদের ভাই বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।