শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার রাধিকা-নবীনগর আঞ্চলিক সড়কের ব্রাহ্মণহাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাইয়ান আহমেদ ফাহাদ জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাসিন্দা ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
.png)
জানা যায়, দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য ছাত্রদলের দুই নেতা তাইয়ান ও লিটন মোটরসাইকেলযোগে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন। পথিমধ্যে নবীনগর উপজেলার রাধিকা-নবীনগর আঞ্চলিক সড়কের ব্রাহ্মণহাতা এলাকায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তাইয়ান ও লিটনসহ অটোরিকশার দুই যাত্রী আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাইয়ানকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।