ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৃত্যুই যেন ডেকে নিয়েছিল রুমাকে ট্রাকের পাশে!

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৭, ১৩ সেপ্টেম্বর ২০২৪
মৃত্যুই যেন ডেকে নিয়েছিল রুমাকে ট্রাকের পাশে!
ফাইল ফটো

যেন মৃত্যুই ডেকে নিয়েছিল রুমাকে ট্রাকের পাশে! ফেনীর দাগনভূঞায় বিকল ট্রাকের মালামালে চাপা পড়ে রুমা আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ফেনী-নোয়াখালী সড়কের উপজেলার মাতুভূঞা ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুমা আক্তার মাতুভূঞা ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফেনী-নোয়াখালী সড়কের দাগনভূঞা উপজেলার মাতুভূঞা সেতু সংলগ্ন এলাকায় বুধবার রাতে একটি মালবোঝাই ট্রাক বিকল হয়ে পড়ে। বৃহস্পতিবার দুপুরের পর ওই গাড়িটি হাইড্রোলিক জগের ওপর তুলে মেরামতের কাজ চলছিল। এ সময় রুমা আক্তার বিকল হওয়া ট্রাকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আকস্মিকভাবে ট্রাকটি হেলে পড়লে ট্রাকে থাকা মালামালের বস্তা ওই নারীর গায়ে পড়ে তিনি চাপা পড়েন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

দাগনভূঞা থানার ওসি সড়কে এক নারী নিহতের তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!