ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৪, ১৪ সেপ্টেম্বর ২০২৪
ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে লোকাল ট্রেনের পেছনের বগির ৮টি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার দুপুর ১টার দিকে দেওয়ানগঞ্জ-ময়মনসিংহ ২৫৬ লোকাল ট্রেনটি স্টেশনে ঢোকার সময় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ স্টেশন মাস্টার নাজমুল হক খান বলেন, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ লোকাল ২৫৬ ট্রেন ময়মনসিংহ স্টেশনে ঢোকার সময় পেছনের একটি বগির ৮টি চাকা লাইনচ্যুত হয়। এতে স্টেশনের এক ও দুই নম্বর লাইন সচল থাকলেও তিন ও চার নম্বর লাইন বন্ধ রয়েছে। রিলিফ ট্রেনের খবর দেওয়া হয়েছে। এলে বগি উদ্ধার করা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!