ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চতুর্থ দিনে কর্মবিরতিতে গাজীপুরে ডেনিম এশিয়ার শ্রমিকরা

নিজস্ব প্রতিদেবক
প্রকাশিত: ১৪:৪১, ১৪ সেপ্টেম্বর ২০২৪
চতুর্থ দিনে কর্মবিরতিতে গাজীপুরে ডেনিম এশিয়ার শ্রমিকরা
কালিয়াকৈ ডেনিম এশিয়া লিমিটেড- ফাইল ফটো

গাজীপুরের কালিয়াকৈ ডেনিম এশিয়া লিমিটেডের শ্রমিক ছাঁটাই না করার লিখিত প্রতিশ্রুতি ও ৩ কর্মকর্তাকে বহিষ্কারের দাবিতে উৎপাদন কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।

শনিবার সকাল সাড়ে ৮টা থেকে এ কর্মবিরতি পালন করছেন কারখানাটির ২৫০০ মতো শ্রমিক।

একই দাবিতে গত চারদিন ধরে শ্রমিকরা লাগাতার কর্মবিরতি পালন করে যাচ্ছেন। ডেনিম এশিয়া লিমিটেডের মালিক শ্রমিকদের সঙ্গে কথা বলে দাবিগুলো সমাধানের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!